প্রকল্পের নাম: সমর্থন

0
২০১৬ সালের নভেম্বরে নােটবন্দিকরণের ফলে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের সহায়তা করার লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে এই প্রকল্প চালু করা হয়। 

কাজ হারানাে এইসব শ্রমিকদের এই প্রকল্পে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এই টাকা নিয়ে নিজস্ব উদ্যোগে তাঁরা যাতে আবার নিজেদের পায়ে দাঁড়াতে পারেন সেই লক্ষ্যেই এই প্রকল্প। রাজ্যের বেকার সমস্যার উপর 'নােটবন্দি'-র ফলে সৃষ্ট অতিরিক্ত বোঝার মােকাবিলায় সময়ােপযােগী এই প্রকল্প অতি দ্রুততার সঙ্গে চালু করা হয়। ২০১৮-র মার্চ পর্যন্ত ১৮.৮৪০ জন এই ধরনের শ্রমিককে এই প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যে ৯৪.২০ কোটি টাকা অনুমােদন করা হয়। 

* কারা আবেদন করতে পারবেন: নােটবন্দিকরণের ফলে রাজ্যের বাইরে কাজ হারানাে যে শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছেন। প্রাথমিকভাবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান (পূর্বতন), নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দলটি জেলায় সমর্থন প্রকল্পটি চালু করা হয়েছে । 

• যােগাযােগ: উপরে উল্লিখিত ১০টি জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক অফিসে যােগাযােগ করতে হবে।
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!