প্রকল্পের নাম: সমব্যথী

0
পরিবারের অতি আপনজন, নিকটাত্মীয় কিংবা পাড়া দীর্ঘদিনের পরিচিত প্রতিবেশীর মৃত্যু ঘটেছে। শােকাতুর পরিবার। পাড়ায়, গ্রামে, মহল্লায় শােকের ছায়া একই সঙ্গে আরও একটি চিন্তা পারলৌকিক ক্রিয়াকর্ম বা কবর দেওয়ার খরচ কী করে জোগাড় হবে। পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। 

এই প্রকল্পের দ্বারা দুস্থ পরিবারের কোনও ব্যক্তির মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াকর্ম, মৃতদেহের সৎকার, কবরস্থ বা অন্যান্য প্রচলিত রীতিনীতি পালন করার জন্য মৃতের খুব কাছের কোনও আত্মীয়কে এককালীন ২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। অর্থাৎ, দুস্থ মানুষের মৃত্যুতেও সমব্যাথী রাজ্য সরকার। 

• কারা আবেদন করতে পারবেন: মৃতের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আর্থিকভাবে দুর্বল বা দুঃস্থ হতে হবে। মৃত ব্যক্তির শেষকৃত্য অর্থাৎ দাহ বা কবরের কাজ পশ্চিমবঙ্গের মধ্যে করতে হবে। মৃতের পরিবারের সদস্য বা নিকট প্রতিবেশীকে মৃত্যুর প্রমাণের সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে। 

* দপ্তর: পুরসভা ও পুনিগম এলাকায় নগরােন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং ব্লক এলাকায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

* যােগাযােগ: পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিস আর পৌর এলাকায় পৌরসভার অফিসের মাধ্যমে এই সহায়তা দেওয়া হচ্ছে। শশ্মান /কবরস্থানে পরিষ্কার  কাগজে মৃত্যুর প্রমান পত্র সহ  আবেদন করলে এই অনুদান নগদে পাওয়া যাচ্ছে। নিকটাত্মীয় না থাকলে নিকট প্রতিবেশীও আবেদন করতে পারেন। 
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!