প্রকল্পের নাম: সবুজশ্রী

0
এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরপরই একটি মূল্যবান গাছের চারা দেওয়া হচ্ছে।

 ওই চারাটি শিশুর নামে লাগাতে হবে। এবং শিশুর সঙ্গে সঙ্গে চারাটি বড়াে হবে । শিশুর পরিবার চারাটিকে ও শিশুকে সযত্নে, লালনপালন করবে। শিশু বড়াে হলে শিশুর প্রয়ােজনে ওই চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে বা প্রয়ােজনে ব্যবহার করা যাবে। এর ফলে শিশুটির ভবিষ্যতের আর্থিক সুরাহার পাশাপাশি গাছটি জীবজগৎ'-কেও এতগুলাে বছর ধরে অনেক কিছুই দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬-র ১৯ ডিসেম্বর এই প্রকল্পের সূচনা করেন। 

প্রকল্পের সুবিধাভােগী প্রত্যক্ষভাবে রাজ্যের প্রতিটি নবজাতক এবং পরােক্ষভাবে প্রতিটি রাজ্যবাসী। এটি একটি বহুমুখী পরিকল্পনা। 

এই প্রকল্পের মাধ্যমে ‘সবুজ বাংলা' গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে প্রকৃতি ও মানবসন্তান-এর মধ্যে যে অচ্ছেদ্য সম্পর্ক ও অনভূতি গড়ে তােলার প্রয়াস নেওয়া হয়েছে নিঃসন্দেহে তা অভিনব। ইতিমধ্যে ১৫ লক্ষেরও বেশি চারাগাছ এই প্রকল্পে লাগানাে হয়েছে। 

* প্রকল্পের সুযােগ কারা পাবেন: রাজ্যের নবজাতকেরা। 

* যােগাযােগ: প্রতিটি শিশু জন্মানাের পর বনদপ্তর থেকে তার বাবা-মায়ের সঙ্গে যােগাযােগ করে এই চারা তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!